সৌম্যর অবিশ্বাস্য ক্যাচে সাজ ঘরে অ্যালেক্স কেরি

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে এক অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিলেন সৌম্য সরকার। তাসকিন আহমেদের বলে শর্ট কাভারের ওপর দিয়ে জোরে শট খেলেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি। বলটি ছিল দ্রুতগতির, কিন্তু সৌম্য ঝাঁপিয়ে পড়ে এক হাতে ধরে ফেললেন সেই ক্যাচ।

প্রথমে দুই হাতে ধরতে গেলেও শেষ পর্যন্ত বাঁ হাতেই বলটি জমা করেন তিনি। সতীর্থরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সৌম্যকে অভিনন্দন জানান। নাজমুল হোসেন শান্ত ছিলেন প্রথম আলিঙ্গনকারী।

এই ক্যাচে ভাঙে কেয়ারি ও কুপার কনোলির ৩০ রানের জুটি। কেয়ারি করেন ১৬ বলে ৮ রান। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭১। ক্রিজে আছেন মার্নাস লাবুশেন ও কুপার কনোলি।

বাংলাদেশের বোলিং আক্রমণে শরীফুলের এক ওভারে দুটি উইকেটের পর এবার তাসকিনের বলে আসে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। সৌম্যর ক্যাচে মাঠে তৈরি হয় উত্তেজনার ঝড়।

Attr/AHA
আরও পড়ুন