আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিক নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ এএম

আরব উপসাগরে বাহরাইনগামী একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে কর্মরত এক নাবিক মৃত্যুবরণ করেছেন। খবরটি নিশ্চিত করেছে ট্যাংকারটির পরিচালনাকারী সংস্থা 'ভেলোস ট্যাংকার্স'।

প্রতিষ্ঠানটির পাঠানো বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার 'এমটি ভেলোস' নামক ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে একজন ক্রু মারাত্মকভাবে আহত হন এবং একপর্যায়ে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

আঘাতের পর পরই তেলবাহী জাহাজটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে দায়িত্বরত অন্য ক্রুদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো প্রকার সামুদ্রিক পরিবেশ দূষণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি নিরাপদে বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করা হয়েছে। হামলার পেছনে কারা জড়িত তা অনুসন্ধানে দ্রুতই তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরে আন্তর্জাতিক নৌযানগুলোতে হামলার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। অতীত ঘটনাগুলোর ক্ষেত্রে অভিযোগের তীর ইরানের দিকে থাকলেও, এই নির্দিষ্ট হামলায় তাদের সম্পৃক্ততা ছিল কি না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত