দেশ মাদকমুক্ত না হলে স্বাস্থ্যখাতের বিশাল বাজেট কাজে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:২২ পিএম

দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বাজেটের প্রকৃত সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে অসংখ্য মানুষ মারা যান। একই সঙ্গে তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় এসব রোগের চিকিৎসায়। ফলে তামাক স্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, তামাক ও মাদক নিয়ন্ত্রণ ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন টেকসই করা সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সফল হয়েছে।

তিনি বলেন, “আমরা নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে গেছি। ঈদের আগে থেকে নিয়মিত মাইকিং ও প্রচারণার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইপিআই কর্মসূচি নিয়মিতভাবে চলছে এবং এর সুফল পাওয়া যাচ্ছে।”

AM/SN
আরও পড়ুন