বেনজীরকে ফেরাতে দুদকের প্রক্রিয়া শুরু

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া হিসেবে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারকে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হবে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আরব আমিরাত সরকারের কাছে এই প্রত্যর্পণ অনুরোধের চিঠিটি পাঠানো হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছেন।

এর আগে, গত ১২ জুন দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসরণ করে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। তিনি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে আটকা পড়েন এবং গ্রেপ্তার হন।

বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (Extradition Request) পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটি ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।

SN
আরও পড়ুন