রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শনিবার (২০ জুন) সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করে।
জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল বিষয়টি নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।
খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন। পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
শাশুড়ির অত্যাচারে সংসার ছাড়লেন সুমি, ফিরলেন বাবার বাড়িতে
রোহিঙ্গাদের জন্য জমি চায় জাতিসংঘ, বাংলাদেশের নাকচ
মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন