‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:০০ পিএম

নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ থেকেই কার্যকর।

এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।

ওই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই।’ এরই ধারাবাহিকতায় এবার নজরুল বর্ষ পালনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।

AHA
আরও পড়ুন