মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

মালয়েশিয়ায় দুইদিনের সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী দালিয়ানে পৌঁছে দুইদিনের কর্মব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।

দালিয়ানে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা।

Attr
আরও পড়ুন