চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত তদারকির সময় এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে কীটনাশক ও পশু খাদ্য ভূষি তদারকি করা হয়।
এ তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জীবননগর থানার একদল পুলিশ সদস্য।
কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
দুই পা হারিয়ে ফিরলেন দেশে, আদালত পাঠালো কারাগারে