শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার।
তিনি জানান, এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ছাপাখানার সক্ষমতা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।
টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত বই ছাপার কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।
কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত করা হবে।
আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ একটি চ্যালেঞ্জিং বিষয়, তবে আগামী বছর থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষকরা যেন স্থানীয় সরকার নির্বাচনে ''পার্টিসিপেট'' না করে