প্রধামনন্ত্রী তারেক রহমানের স্ত্রী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ এবং ভবিষ্যতের প্রধান শক্তি। তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে দেশগড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে। তাই তাদের সঠিক পরিচর্যা, সুশিক্ষা এবং মানবিক মূল্যবোধে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং তাদের পরিবেশনা ও বিভিন্ন উপস্থাপনা মনোযোগ দিয়ে উপভোগ করেন। শিশুদের আন্তরিক অংশগ্রহণ, শৃঙ্খলা এবং পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠান শুধু শিশুদের আশ্রয় দেওয়ার কাজই করছে না, বরং তাদের জীবনের শক্ত ভিত গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে। এখানে শিশুদের সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, লেখাপড়া, সুশিক্ষা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই শিশুরাই একদিন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে তারা দেশের মুখ উজ্জ্বল করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবির প্রধান নির্বাহীর সাক্ষাৎ
গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল
খামেনির জানাজা শেষে দেশে ফিরেছেন স্পিকার