আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকালে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসি ও তার সতীর্থদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের আর্জেন্টিনা সমর্থক তারকারা।

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার জয়ের পর লিখেছেন, “পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!”

যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম দম্পতি। স্টেডিয়ামে তোলা ছবি প্রকাশ করে নাদিয়া লিখেছেন, “ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা।”

তিনি কানসাস সিটি স্টেডিয়ামের প্রশংসা করে আরও লেখেন, এই মাঠেই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালের জয় দেখার সুযোগ হয়েছে।

তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার সমর্থনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “আজকে আমি অনেক খুশি।”

আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির সমর্থকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও উদযাপনে যোগ দিয়েছেন।

NM/SN
আরও পড়ুন