তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

তুরস্কে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিমানবাহিনীর হেলিকপ্টারটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়। এতে ‘আমাদের পাঁচ বীর সহযোদ্ধা’ নিহত হয়েছেন।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে পরিচালিত একটি অভিযানে এএস-৫৩২ মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। ফ্রান্সে তৈরি এ ধরনের হেলিকপ্টার সেনা পরিবহনে ব্যবহৃত হয়।

মাত্র ১২ দিন আগে তুরস্কে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।

সূত্র: এএফপি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত