হরমুজ প্রণালি দিয়ে বৈধভাবে চলাচলকারী সব জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ বৈধভাবে ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন, হয়রানি, হুমকি এবং একতরফা ঘোষণার’ মধ্যেও নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। সেন্টকমের দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
তবে সেই দাবিকে নাকচ করে ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক এই নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী সক্রিয় রয়েছে। সূত্র: আলজাজিরা
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক: ট্রাম্প
‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও মূল্যবান হরমুজ’
ব্যর্থ কৌশলে আবারও ভুলের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র