ইরান যদি হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক করেছেন ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হুইটেকার বলেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) শুরু থেকেই দেশটির আচরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভরশীল ছিল। ওই সমঝোতার অন্যতম শর্ত ছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরান কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসী তৎপরতা চালাতে পারবে না।
তিনি বলেন, ইরান যদি এসব কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তাদের যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রত্যাশা করা উচিত।
তবে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে হুইটেকার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ এবং তিনি এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
একই সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য পুনর্ব্যক্ত করে ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, বর্তমানে ইরান ‘একদল উন্মাদ মানুষের’ নিয়ন্ত্রণে রয়েছে। তার এই মন্তব্য নতুন করে ওয়াশিংটন-তেহরান বাকযুদ্ধকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ডন
হরমুজে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সেন্টকম
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক: ট্রাম্প
‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও মূল্যবান হরমুজ’