ওমানের ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রকাশ্য ও গোপন চাপের’ অভিযোগ ইরানের

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

ইরানের ওপর মার্কিন বাহিনীর "আগ্রাসী" হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ওমানের রাজধানী মাস্কাটে গত শনিবার অনুষ্ঠিত ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওই আলোচনা মূলত কৌশলগত হরমুজ প্রণালি ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেছিল। কিন্তু, “দুর্ভাগ্যবশত, ওমানের ওপর প্রকাশ্য ও গোপন চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো ইতিবাচক ফলাফল আসতে দেয়নি।”

একই সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবিকে “হতাশা থেকে জন্ম নেওয়া সম্পূর্ণ মিথ্যাচার” বলে প্রত্যাখ্যান করেছে ইরান।

এর আগে ট্রাম্প মার্কিন গণমাধ্যমকে বলেছিলেন, ইরান শনিবার একটি চুক্তিতে সম্মত হয়েছিল যেখানে “তারা সবকিছু ছেড়ে দিচ্ছিল।” কিন্তু “তার ঠিক দুই ঘণ্টা পর হঠাৎ করেই তারা একটি জাহাজে ড্রোন হামলা চালায়।”

অবশ্য নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এর আগে জানিয়েছিল, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মাস্কাট হরমুজ প্রণালিতে পৃথকভাবে নিয়ন্ত্রিত দুটি নৌ-পথের প্রস্তাব করেছিল—যার একটি যাবে ইরানের জলসীমার ভেতর দিয়ে এবং অন্যটি ওমানের জলসীমা দিয়ে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন