আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোর এলাকা, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

বৃক্ষরোপণ শেষে বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সংক্ষিপ্ত সফর শেষে আজ সন্ধ্যায়ই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

SN
আরও পড়ুন