গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে প্রথমে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদেশে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, কোনো আসামি আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দিলে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হয়।
তাঁর ভাষ্য, শেখ হাসিনা সম্ভবত আত্মগোপনে বা পলাতক অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যেই এসব বক্তব্য দিচ্ছেন। এর বাইরে তিনি অন্য কোনো কারণ দেখছেন না।
শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রচলিত কূটনৈতিক ব্যবস্থার আওতায় বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, যেকোনো আসামি আত্মসমর্পণ করলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, তারই বাস্তবায়ন হবে।
বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না'