পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে আজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের নিয়ে প্রথমবারের মতো বিশেষ ব্রিফিং করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সীমান্তের উত্তেজনা ও সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সরকারের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরবেন।

ব্রিফিংয়ে আলোচিত বিষয়গুলোতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অবস্থানও জানার চেষ্টা করবে সরকার। এ সময় পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

ব্রিফিংয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেবেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত