উলিপুরে ফুপুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ফুপুর বাড়িতে রেড়াতে এসে সাইফান নামে দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় এই ঘটনা ঘটে। সাইফান ওই ইউনিয়নের মহিদেব কাচারি এলাকার লিমন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার দিন আগে সাইফান তার মায়ের সঙ্গে কেবলকৃষ্ণ গ্রামের ফুপুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার বেলা ১১টার দিকে সে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে স্বজনেরা পুকুর থেকে সাইফানের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

MCH
আরও পড়ুন