হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ কাজের জন্য অন্য দেশগুলোর কাছ থেকে অর্থও নেওয়া উচিত।
ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি উন্মুক্ত রাখব এবং সম্ভবত এর পরিচালনার দায়িত্বও নেব। আমরা প্রণালিটির অভিভাবক হয়ে উঠব। চাইলে একে প্রণালির অভিভাবক দেবদূতও বলতে পারেন। আর এর জন্য আমাদের পারিশ্রমিক পাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘এই প্রণালি পাহারা দেওয়ার জন্য আমরা অর্থ পাব, অনেক অর্থ। আমাদের এই ব্যয়ের প্রতিদান দেওয়া উচিত। কারণ অন্য দেশগুলো খুবই ধনী, তারা আমাদের পক্ষেই রয়েছে। বিনা মূল্যে আমরা এমন দায়িত্ব পালন করব, তা আশা করা উচিত নয়।’
ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষই কৌশলগত এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ চালান হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই জলপথকে ঘিরে চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। সূত্র:আলজাজিরা
আইআরজিসিকে ‘বিদেশি রাষ্ট্রীয় হুমকি’ ঘোষণা যুক্তরাজ্যের
ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
পেজেশকিয়ানের ঘাড়ে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙার দায়