আজ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ এএম

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রাজধানীতে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।

ঢাকার স্বামীবাগ আশ্রমে বৈদিক মন্ত্রোচ্চারণ ও অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হবে।

বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত মানুষের দ্রুত মুক্তি কামনায় এবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দুপুর ১টায় উৎসব উপলক্ষে স্বামীবাগ আশ্রমে একটি আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকেল ৩টায় তিনটি সুবিশাল ও অত্যাধুনিক ফোল্ডিং রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহণ করিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। লক্ষাধিক ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে ৯ দিনব্যাপী এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায় থাকছে লীলাকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত