ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ইমামের গোপনাঙ্গে ব্লেড দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের গোপনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষি জমির প্রাণ
কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা