প্রচণ্ড দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন অভিনব এক সমাধান নিয়ে হাজির হয়েছে জাপান। দেশটির রেফ্রিজারেশন কোম্পানি ‘এসডিআরএস’ তৈরি করেছে মানুষের ব্যবহারের উপযোগী বিশেষ এক ফ্রিজ।
‘ডো হিয়েমন বক্স’ বা মানব ফ্রিজ নামের এই যন্ত্রটি মূলত চরম গরম থেকে মানুষকে স্বস্তি দিতে কাজ করে। এর ভেতরের তাপমাত্রা সব সময় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট থাকে।
ফ্রিজের ভেতরে আরামদায়ক চেয়ারে বসার পর মাথা, ঘাড় ও পিঠের মতো সংবেদনশীল অংশে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা হাওয়া লাগে। এতে প্রখর রোদে পুড়ে আসা মানুষের শরীরের তাপমাত্রা মুহূর্তেই স্বাভাবিক হয়ে আসে।
কারখানার শ্রমিক ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের হিটস্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচাতে এটি তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এর ভেতরে মাত্র ১০ মিনিট কাটালেই হিটস্ট্রোকের ঝুঁকি দূর হয়।
সাধারণ এসির তুলনায় এর বিদ্যুৎ খরচ অর্ধেক এবং নিরাপত্তার স্বার্থে এটি ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়। জাপানের বিভিন্ন পাবলিক প্লেসে এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকলেও এর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা।
সোর্স: এসডিআরএস (SDRS) ও জাপানি গণমাধ্যম এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা।
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকারের নির্বাচন: মির্জা ফখরুল
মহিলা কলেজে শিক্ষকতার দায়ে জামায়াত নেতার পদ স্থগিত