ইরান আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। আধ্যাত্মিক শক্তি, জনগণের আস্থা এবং আধুনিক সামরিক প্রযুক্তির অভূতপূর্ব সমন্বয়ে দেশটি এই অবস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক।
এক বিশেষ সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী বিপ্লবের শহীদ নেতাদের প্রতিরক্ষা দর্শনের ভূমিকা তুলে ধরেন জেনারেল তালায়ি-নিক। তিনি জানান, ধর্মীয় বিশ্বাস, শাহাদাতের আদর্শ, সাহসিকতা এবং জনসমর্থনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো।
তিনি আরও জানান, ইমাম খোমেনি (রহ.) এবং শহীদ ইমাম খামেনেয়ীর (রহ.) প্রতিরক্ষা দর্শন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ কৌশলগত নির্দেশনা। সামরিক অগ্রগতি ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও সাফল্য নিশ্চিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সূত্র: পার্সটুডে (মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন সূত্রে)।
পরিবাগে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
সকাল ৯টার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প : বিদ্যুৎহীন ৪৫ হাজার পরিবার