ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে মার্কিন হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য প্রাণ হারিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরের দিকে এই হামলা চালানো হয়। আইআরজিসির একটি প্রাদেশিক শাখা এই ঘটনাকে একটি ‘নিষ্ঠুর ও বর্বর হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টার পাল্টা জবাব হিসেবেই ইরানে এই প্রতিরোধমূলক কঠোর হামলা পরিচালনা করা হয়েছে।
তথ্যসূত্র: ফার্স নিউজ এজেন্সি ও আনাদোলু এজেন্সি।
ঝালকাঠিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
মার্চে নিহত পাইলটকে শেষ বিদায় জানালো ইরান
বিকল্প জ্বালানিপথ হলে হরমুজের গুরুত্ব কমবে: নেতানিয়াহু