বরগুনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

বরগুনার গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নব নির্বাচিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এসময় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিনসহ সকল সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ গোলাম হোসেন,বরগুনা সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাংবাদিক অপূর্ব রায়সহ শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।  

বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন বলেন, আজ আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। এবছর প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবক, শিক্ষক এবং আমাদের বিদ্যালয়েরও গৌরব। আমি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আমাদের শিক্ষার্থীরা আজ এই সম্মান অর্জন করেছে। একই সঙ্গে অভিভাবকদেরও ধন্যবাদ জানাই, যারা সন্তানদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থেকেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুল হক মাস্টার বলেন ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধার যথাযথ বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত