নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আলজেরিয়ায় প্রাণ গেল ২০ জনের

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে গেলে অন্তত ২০ জনের করুণ মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রাজধানী আলজিয়ার্সের কাছে উপকূলীয় এলাকা বুমেরদেসে। শুক্রবার (৩১ জুলাই) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি আনুষ্ঠানিকভাবে এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

সাময়িকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। সংস্থাটি জানিয়েছে, বাসটি হঠাৎ সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। উদ্ধারকাজ এখনো চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সূত্র: বার্তা সংস্থা এএফপি (AFP) ও আলজেরিয়া সিভিল ডিফেন্স এজেন্সি।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত