২৯ অক্টোবর যোগ দেবেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

আগামী ২৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হবে। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হলেও আগামী ২৯ অক্টোবর থেকে তারা কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

সচিব জানান, যোগদানের পর নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন সম্পন্ন করা হবে। এরপর তাদের জন্য পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অপেক্ষার পর এই নিয়োগ কার্যক্রম চূড়ান্ত হওয়ায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

AS
আরও পড়ুন