ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর পরিণতি হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোকবর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোকবর বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমীকরণে হিসাব করলেও ইরান ইতিহাসের যুক্তিতে জবাব দেবে।
তিনি দাবি করেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা মানেই এমন সব ভিত্তিকে নাড়িয়ে দেওয়া, যার ওপর গত আড়াই শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের কাঠামো দাঁড়িয়ে আছে।
মোকবর আরও বলেন, সেই কাঠামোর স্তম্ভ ভেঙে পড়লে নির্দেশনা দেওয়ার কোনো কেন্দ্র কিংবা শোষণের জন্য কোনো বাজার আর অবশিষ্ট থাকবে না।
তার এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: ডন
দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান
ইরান যুদ্ধে নিহত সেনার শেষকৃত্যে বক্তব্যের সুযোগ পাননি মামদানি
শত্রুর কাছে কখনোই অস্ত্র সমর্পণ নয়