সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

​এর আগে সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, যশোর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, ভারপ্রাপ্ত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, সামাজিক বনায়ন জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনিসহ জেলা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন চারা গাছের স্টলগুলো ঘুরে দেখেন।

আয়োজকরা জানান, স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে এবং পরিবেশ সচেতনতা বাড়াতে এবারের মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত মানের ফলজ, বনজ ও ভেষজ চারার সমাহার ঘটানো হয়েছে। মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

MU/MCH
আরও পড়ুন