যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে সম্ভাব্য সব ব্যয় নিজস্ব সামর্থ্যে বহনের প্রস্তুতি রাখতে ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ভ্রমণ ব্যাহত হওয়া কিংবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির মতো অনাকাঙ্ক্ষিত খরচের ব্যবস্থাও আগে থেকেই নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর স্থায়ী প্রভাব পড়তে পারে।
এমন অপব্যবহারের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের অনুমতি পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ ভ্রমণকারীদের দায়িত্বশীল আচরণ এবং নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।