যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন মাত্র দুটি পথ খোলা আছে্ একটি হলো চুক্তি, অন্যটি সম্পূর্ণ আত্মসমর্পণ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান প্রকাশ্যে আলোচনার কথা অস্বীকার করলেও পর্দার আড়ালে সমাধানের বিষয়ে আলোচনা চলছে।
সোমবার (৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব অত্যন্ত প্রতারণাপূর্ণ আচরণ করছে। তারা বৈঠকের অনুরোধ জানিয়ে আলোচনা শুরু করেছে, আরও বৈঠকেরও সময় নির্ধারণ হয়েছে। অথচ প্রকাশ্যে দাবি করছে, কোনো আলোচনা হচ্ছে না এবং তারা শুধু ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে থাকার যে দাবি ইরান করছে, বাস্তবে সেটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রের ‘ইস্পাতের প্রাচীর’ অতিক্রম করে ইরানের দিকে কোনো কিছু যেতে পারবে না, যদি না ওয়াশিংটন তা অনুমোদন করে।
ট্রাম্প বলেন, চুক্তি সম্পন্ন হওয়া অথবা ইরানের পূর্ণ আত্মসমর্পণের আগ পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হবে না।
পোস্টের শেষাংশে তিনি আবারও জোর দিয়ে বলেন, সমস্যার সমাধান নিয়ে আলোচনা চলছে এবং যাই হোক না কেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সূত্র: আলজাজিরা
ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ট্রাম্পের বিকল্প নেই: রিপাবলিকান সিনেটর
ট্রাম্পের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারে ইরান
ইরানে সামরিক সাফল্য মিলছে, কৌশলগত লড়াইয়ে ট্রাম্পের নতুন চ্যালেঞ্জ