হরমুজে সংকটে সংলাপ চালিয়ে যেতে আরাঘচিকে ইতালির আহ্বান

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। এ বিষয়ে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি জানান, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেছেন আরাঘচি।

তাজানি বলেন, সংকটের দ্রুত রাজনৈতিক সমাধানে পৌঁছাতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং নতুন করে উত্তেজনা এড়ানোর গুরুত্ব তিনি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা বিধিনিষেধ ছাড়া পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় লেবাননের পরিস্থিতিও উঠে আসে বলে জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

তার ভাষায়, রোমে চলমান আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি আরও সুসংহত হবে এবং একটি সামগ্রিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা করছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত