মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা আবারও ভেস্তে গেলে দেশটিতে ‘খুবই কঠোর’ সামরিক হামলা চালানো হবে। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিকল্প এখনো বহাল রয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তারা যদি আবারও আলোচনা থেকে সরে দাঁড়ায়, তাহলে খুব কঠোরভাবে আঘাত করা হবে। তারা এটা জানে এবং বোঝে। আমার আর কোনো বিকল্প নেই। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।'
তিনি আরও বলেন, 'সবচেয়ে কঠিন আঘাত এখনো আসেনি। আশা করি সেটি ব্যবহার করতে হবে না।'
ট্রাম্প দাবি করেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা ছিল। তবে তেহরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে আলোচনার সুযোগ দিতে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।
তার ভাষায়, 'তারা খুব ভদ্রভাবে ফোন করে বলেছিল, ‘আমরা কি আলোচনা করতে পারি?’ আমি বলেছি, হ্যাঁ, আলোচনা হতে পারে, চলুন বিষয়টি শেষ করি।'
ট্রাম্প জানান, আলোচনার প্রথম ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার চেষ্টা চলবে।
যদিও ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে, ট্রাম্প দাবি করেন, আলোচনা 'খুব ভালো' এগোচ্ছে।
তিনি বলেন, 'তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু সেটি বড় বিষয় নয়। কথার চেয়ে কাজই গুরুত্বপূর্ণ। তারা একটি চুক্তি করতে চায়। যদি না করে, তাহলে সেটা তাদের জন্যই খারাপ হবে।'
একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, বহু আগেই এই সমস্যার সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু আগের প্রশাসনগুলো তা করতে ব্যর্থ হয়েছে। সূত্র: ফক্স নিউজ
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কার করা হবে: ইব্রাহিম আজিজি
ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয় ঘোষণা করেছেন: কোসারি
ইরান নয়, যুদ্ধ এড়াতে পিছু হটলেন ট্রাম্প