ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের সেনা অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে 'বৃহৎ ও নির্ভুল' সামরিক অভিযান চালিয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি গোষ্ঠীটি এবং সৌদি আরবও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী জানিয়েছে, আল-রুওয়াইক, আল-আবর, আল-থানিয়াহসহ বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে।
হুথি মুখপাত্র ইয়াহইয়া সারির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'আমাদের সশস্ত্র বাহিনী সৌদি শত্রু সেনাদের অবস্থান লক্ষ্য করে বৃহৎ ও নির্ভুল সামরিক অভিযান পরিচালনা করেছে।'
গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর উদ্দেশ্যে সৌদি বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রস্তুতির জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
তবে হুথিরা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি এবং সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে রয়টার্স সরকারি সূত্রের বরাতে জানায়, মারিব ও হাদরামাউত প্রদেশে ইয়েমেন সরকারের সামরিক শিবিরে হুথিদের হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে সংঘাত অনেকটাই কমে গেলেও সাম্প্রতিক এই হামলাগুলো হুথি গোষ্ঠী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আলজাজিরা
ইরানের জনগণকে বিক্ষোভে উসকে দেওয়ার চেষ্টা চলছে: পেজেশকিয়ান
হামলা হলে উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি ইরানের
ইরানের প্রযুক্তি আমদানি করা অস্ত্রের চেয়ে উন্নত: প্রতিরক্ষামন্ত্রী