নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকায় চৌমুহনী-ফেনী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের চিওরা সিরাজ মেম্বারের বাড়ির মো. আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই অনুপ চক্রবর্তী ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
রোগী-শিক্ষার্থীদের ২৩ লাখ টাকার চেক বিতরণ