সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী একটি বাসে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ ও নিহত-আহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না