সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় বক্তব্য দেন- পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।

সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনে পদক্ষেপ গ্রহণ,মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, স্কুল-কলেজে নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

MU/YA
আরও পড়ুন