মক্কা চুক্তি নিয়ে আরাঘচি-ইসহাক দার ফোনালাপ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

সোমবারের (১০ আগস্ট) ওই ফোনালাপে দুই দেশের শীর্ষ কূটনীতিক আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ। এ সময় দার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল কাঠামো আরাঘচির কাছে তুলে ধরেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটির প্রধান লক্ষ্যগুলোও ব্যাখ্যা করেন। তিনি বলেন, এর উদ্দেশ্য তিন দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা এবং বৃহত্তর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখা।

ফোনালাপে দুই পক্ষ আঞ্চলিক ভূরাজনীতির সাম্প্রতিক পরিবর্তন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন। সূত্র: ডন

AS
আরও পড়ুন