ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোর পেছনে ভুল গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলোকে তিনি আরও গুরুতর ভুল হিসাব হিসেবে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া সংবাদের চেয়েও মারাত্মক ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।
তার এই মন্তব্যের মাধ্যমে মার্কিন নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে গোয়েন্দা তথ্যের ভূমিকা এবং সেই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সূত্র: আলজাজিরা
ভবিষ্যতে আরও আগ্রাসী হবে ইরান: জেনারেল সানাই-রাদ
ট্রাম্পকে হত্যাচেষ্টার ইরানি হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দাদের সংশয়
চ্যাটজিপিটিতে ট্রাম্পকে কেন ‘সাবেক প্রেসিডেন্ট’ দেখায়?