বড় বোনকে ধর্ষণের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী পেশায় একটি টিন কারখানার শ্রমিক। তিনি তার মা, বড় ভাই ও ভাবিসহ পরিবার নিয়ে সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করেন। পারিবারিক কারণে তার মা গ্রামে এবং বড় ভাই ও ভাবি কাজে বাসার বাইরে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ওই বাসায় যান। এক পর্যায়ে তিনি তার বড় বোনের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির জেরে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

MU
আরও পড়ুন