ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে টানার চেষ্টা ট্রাম্পের?

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেই যৌথ সামরিক মহড়ার ব্যাপ্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমনটাই মনে করছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানান, ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না ওয়াশিংটন বা সিউলের সরকারি কর্মকর্তারা।

এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে চো হিউন স্পষ্ট ভাষায় বলেন, অবশ্যই, আমাদের সরকারের কোনো কর্মকর্তা বা মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধিও বিষয়টি আগে থেকে অবগত ছিলেন না।

সোমবারে শুরু হওয়া দুই দেশের বাৎসরিক সামরিক মহড়া 'উলচি ফ্রিডম শিল্ড' আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু ট্রাম্পের আকস্মিক নির্দেশের পর নির্ধারিত সময়ের ৬ দিন আগেই, অর্থাৎ ২১ আগস্ট এটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সিউলের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষপ।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন