চন্দনাইশে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম

চট্টগ্রামের চন্দনাইশে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে (২৪) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দোহাজারীতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নুরহাবা (২৩)। তিনি উখিয়া কুতুপালংয়ের মৃত এরশাদ উল্লাহর মেয়ে। আটককৃত মো. সলিম (২৪) কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

এ দম্পতি কয়েক মাস আগে দোহাজারী উল্লাপাড়ার আয়ুব আলী সওদাগরের টিনশেড ঘর ভাড়া নিয়েছিল।

স্থানীয়রা জানান, সলিম বাহির থেকে ফিরে স্ত্রী নুরহাবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রীর মাথা ও পায়ে পর পর কয়েকটি কোপ দেন সলিম।

এতে নুরহাবা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা অভিযুক্ত সলিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দোহাজারীর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, অভিযুক্ত সলিমকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

MU
আরও পড়ুন