জিটিএ৬-এর খরচ দিয়ে আরেকটা বুর্জ খলিফা বানানো যেত!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

জিটিএ৬-এর খরচ দিয়ে আরেকটা বুর্জ খলিফা বানানো যেত!The City Bank powerful banking App City Touch শুধু ভিডিও গেম নয়; সিনেমা, সিরিজ, গান; সব মিলিয়ে বিনোদন জগতের সবচেয়ে বড় ধামাকার নাম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ৬)। যার যার দেশে ১৯ নভেম্বর প্রথম প্রহরে আনলক হওয়ার পর থেকে গোটা বিশ্ব এখন বুঁদ হয়ে আছে জিটিএ৬এ।

লাখ লাখ মানুষ অফিস ছুটি নিয়ে খেলার প্রস্তুতি নিয়েছেন। কোটি মানুষ রাত জেগে খেলেছেন।

জিটিএ৬ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম। রকস্টার গেমস বা এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ ব্যয় প্রকাশ না করলেও, ব্লুমবার্গ এবং ইন্ডাস্ট্রি বিশ্লেষকদের তথ্যমতে গেমটি তৈরি এবং মার্কেটিং মিলিয়ে খরচ হয়েছে ১ থেকে দেড় বিলিয়ন ডলার।

কারো কারো ধারণা প্রচারণা ব্যয়সহ এর মোট ব্যয় ২ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। অথচ ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ৫এর মোট বাজেট ছিল মাত্র ২৬৫ মিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, জিটিএ৬এর নির্মাণ ব্যয় দিয়ে আরেকটি বুর্জ খলিফা বানানো সম্ভব ছিল। কারণ দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উচু ভবন বুর্জ খলিফা বানাতে খরচ হয়েছিল ১.৫ বিলিয়ন ডলার।

জিটিএ৬এর পেছনে এই বিপুল ব্যয়ের কারণ এটি তৈরি করতে ১০ থেকে ১৩ বছর সময় লেগেছে। ২০১৩ সালে 'জিটিএ ৫' মুক্তির পরপরই ২০১৪ সাল থেকে জিটিএ ৬-এর প্রাথমিক পরিকল্পনা ও গবেষণার কাজ শুরু হয়। 

২০২৬ সালের ১৯ নভেম্বর গেমটি মুক্তি পাওয়ায়, আগের পর্বের সাথে এর সময়ের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১৩ বছর। ২০১৮ সালে রকস্টার গেমসের আরেকটি জনপ্রিয় গেম 'রেড ডেড রিডেম্পশন ২' মুক্তি পাওয়ার পর মূলত জিটিএ ৬-এর পূর্ণাঙ্গ বা মূল উৎপাদন পুরোদমে শুরু হয়। সে হিসেবে এটির মূল নির্মাণ সময় ৮ বছর।

বিশ্বের বিভিন্ন দেশে রকস্টারের ১২টি স্টুডিওতে এটি বানানো হয়, যেখানে প্রায় ৪ হাজার ৭০০ থেকে ৬ হাজার ডেভেলপার ও কর্মী কাজ করেছেন। এত দীর্ঘ সময় ধরে হাজার হাজার দক্ষ কর্মীর বেতন ও অফিস পরিচাল খরচ বিশাল। গেমটি তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মীদের বেতন এবং বিশ্বব্যাপী মার্কেটিং মিলিয়ে এর খরচ আকাশ ছুয়েছে। 

কাল্পনিক 'লিওনিডা' অঙ্গরাজ্য এবং 'ভাইস সিটি'-কে বাস্তবের মতো নিখুঁত করতে নতুন গেম ইঞ্জিন, উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিজিক্স সিমুলেশন তৈরি করতে হয়েছে। গেমটির প্রচারণায় বিশ্বজুড়ে শত শত মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। জিটিএ৬ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম। শুধু গেমই নয়, এটি বিনোদন জগতের (সিনেমা বা টিভি সিরিজসহ) ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রোডাক্ট। বাজেট, বিক্রি ও সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে এটি সর্বকালের সবচেয়ে বড় গেম রিলিজ।

খরচ আকাশচুম্বী হলেও গেমটি মুক্তির দিনেই লাভের মুখ দেখেছে। 

ডিজিটাল মার্কেট বিশ্লেষক প্রতিষ্ঠান সেনর টাওয়ারের তথ্যমতে, গেমটি বাজারে আসার আগেই কেবল প্রি-অর্ডার থেকেই ১.৬ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম সপ্তাহেই গেমটি ২ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলার আয় করতে পারে। এছাড়া প্রথম বছরেই এর মোট আয় ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

তবে রকস্টারের মূল মুনাফা আসে গেম বিক্রির পরবর্তী ধাপ থেকে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের মোট আয়ের প্রায় ৮০ ভাগ আসে ইন-গেম কেনাকাটা থেকে। আগের জিটিএ অনলাইন একাই প্রতি বছর গড়ে ৫০০ মিলিয়ন ডলার আয় করত, যা জিটিএ৬এর ক্ষেত্রে আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার মানে জিটিএ৬ রকস্টার’এর দীর্ঘমেয়াদী আয়ের উৎস হয়ে থাকবে।

ম্যাপের আয়তনের বিচারে মাইনক্র্যাফট বা নো ম্যানস স্কাই’এর মতো গেমগুলো বড়। তবে এগুলো কম্পিউটার অ্যালগরিদম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৈরি। কিন্তু হাতে তৈরি নিখুঁত ও জীবন্ত ওপেন-ওয়ার্ল্ড গেম হিসেবে জিটিএ৬ অন্যতম বৃহৎ এবং সবচেয়ে বিস্তারিত গেম।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত