জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

রাজধানী ঢাকার জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ ৩৫টির বেশি মামলা রয়েছে।

MU
আরও পড়ুন