কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাফর আলম একই বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কাহারিয়াঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্টেশন এলাকায় মহাসড়কের পাশে জামাল সওদাগরের দোকানের সামনে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তানহা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা জাফর আলম বলেন, ‘মেয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমার বড় ক্ষতি হয়ে গেল।’
তানহার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, সন্তানের এমন আকস্মিক মৃত্যু বাবা-মায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর তারা কিছুক্ষণ আগে পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনাই নদীতে নৌকা বাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার
দেশে ফিরল সাজুর মরদেহ, কলকাতায় রেবতীর শেষকৃত্য
‘বোমা হোসেন’ গ্রেপ্তার