জামালপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে পরিচালনার অভিযোগে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ইএলটি ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকসে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জামালপুর পরিবেশ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা বলেন, ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ কারণে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশদূষণ রোধ ও ইটভাটার অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, ফায়ার সার্ভিস ও মেলান্দহ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত