মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার কথা ছিল।
মামলাটির শুনানি শুরু হয় গত ১১ আগস্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
মামলার নথি অনুযায়ী, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। অভিযোগ রয়েছে, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন।
ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আলোচিত এ মামলার বিচার কার্যক্রম গত বছরের ২৩ এপ্রিল শুরু হয় এবং মাত্র ১৩ কার্যদিবসে তা শেষ হয়।
পরে গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।
হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এখন আগামী ৩১ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের আইনে কী বলা আছে, কী করতে পারবেন না
ইরান যুদ্ধে মার্কিন সেনাদের মানসিক বিপর্যয়, ক্ষুব্ধ সিনেটররা