আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে আকাশে ভেসে উঠবে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য। মহাকাশপ্রেমীরা আজ সাক্ষী হতে যাচ্ছেন একটি বিরল আংশিক চন্দ্রগ্রহণের, যেখানে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।
বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ১০:১২ মিনিটে এই গ্রহণ তার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। তবে ইউরোপ ও আফ্রিকার কিছু এলাকা থেকেও এটি আংশিক উপভোগ করা সম্ভব হবে।
গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যালোক প্রতিফলিত হওয়ায় চাঁদ পুরোপুরি না লুকিয়ে লালচে বা তামাটে রূপ নেবে। বিশেষ এই অবস্থাকে মহাকাশবিজ্ঞানীরা রূপক অর্থে ‘ব্ল্যাড মুন’ বলে থাকেন।
পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চললেও চাঁদের রক্তিম রূপ স্থায়ী হবে অল্প সময়। সূর্যগ্রহণের মতো এই দৃশ্য দেখতে আলাদা কোনো চশমার প্রয়োজন নেই; খালি চোখেই আকাশ পরিষ্কার থাকলে তা স্পষ্ট দেখা যাবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ফ্রান্সে উচ্চবিদ্যালয়ে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন