রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) পাইপলাইন বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কিস্থ বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আরো সাতজন গুরুতর আহত হয়েছেন।
দূতাবাস সূত্র জানিয়েছে, চীনা প্রতিষ্ঠান ‘সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ’-এর তত্ত্বাবধানে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা করা হচ্ছিল। সে সময় হঠাৎ আগুন ধরে যায় এবং চেক ভালভ পুড়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
নিহত ওই বাংলাদেশীর নাম জাকির হোসেন, যার বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের মুখে হাসি ফোটাতে রাশিয়ায় গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় রাশিয়ান কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান এবং নিহত জাকিরের মরদেহ দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: বাংলাদেশ দূতাবাস
নেপালে বন্যা-ভূমিধসের ঘটনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীরকে খলিলুর রহমানের ফোন
রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশীসহ নিহত ১৫